ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ওমরা পালনে সৌদিতে বিসিসি প্রশাসকের একান্ত সচিব  বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা  পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু  ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন
  • আমতলীতে বৈদ্যুতিক খুঁটি রেখে সেতুর কাজ সম্পন্ন 

    আমতলীতে বৈদ্যুতিক খুঁটি রেখে সেতুর কাজ সম্পন্ন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন সংযোগ সেতুর প্রবেশমুখে বৈদ্যুতিক খুঁটি রেখেই সেতুটির কাজ সম্পন্ন হয়েছে। এভাবে  সেতুর প্রবেশ মুখের খুঁটি থাকায় সেতুটি যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে।

    আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ওই বিদ্যুতের খুঁটির কারনে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 

    পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির খামখেয়ালীতে এমন পরিস্থিতি হয়েছে। সেতুটির কাজ সম্পন্ন করার আগেই খুঁটিটি সরানো উচিৎ ছিল। এলাকাবাসী অবিলম্বে খুটি সরানোর দাবী জানিয়েছেন ।

    পল্লী বিদ্যুতের প্রকৌশলী জিয়া উদ্দিন তরফদার বলেন, বহু আগের বিদ্যুতের খুঁটিটি সরাতে যে খরচ হবে সেটা এলজিইডি বিভাগকে বহন করতে হবে। 

    উপজেলা এলজিইডি প্রকৌশলীর মাধ্যমে উপজেলা পল্লীবিদ্যুত অফিসে চিঠি দিয়ে ওই খুঁটি সরানোর ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ