ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ইমরান খানের কারাগারে হামলার চেষ্টা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

    ইমরান খানের কারাগারে হামলার চেষ্টা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে আদিয়ালা কারাগারে ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা করা হয়েছে। কারাগারটিতে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান-তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তবে সেই হামলা চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং পুলিশ। খবর ডনের।

    এ ঘটনায় জড়িত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।  গ্রেপ্তারের পর অবশ্য ওই তিন সন্ত্রাসীকে অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়েছে। রাওয়ালপিন্ডি পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পুলিশ এবং সিটিডি’র সদস্যরা আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং আফগানিস্তানের বাসিন্দা তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

    রাওয়ালপিন্ডির সিপিও বলেছেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের সময় যেসব জিনিস উদ্ধার করা হয়েছে তার মধ্যে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র ও গোলাবারুদও রয়েছে। এছাড়া তাদের কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ছাড়াও হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং কারাগারের মানচিত্রও জব্দ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ