ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • আওয়ামী লীগের ইতিহাস বিকৃতি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : মঈন খান

    আওয়ামী লীগের ইতিহাস বিকৃতি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : মঈন খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের ইতিহাস বিকৃতি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

    মঙ্গলবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।

    এদিন সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সেখানে শ্রদ্ধা জানায় বিএনপির নেতাকর্মীরা।

    পরে মঈন খান সাংবাদিকদের বলেন, আজকের সরকার গণতন্ত্র বিশ্বাস করে না, তারা একদলীয় শাসন কায়েম করেছে।

    ‘যে উদ্দেশ্যে যুদ্ধ হয়েছে, আজ ৫৩ বছর পরেও বাংলাদেশ সেই গণতন্ত্র পায়নি,’ দাবি করেন বিএনপির এই নেতা।

    এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপির নেতাকর্মীরা।

    সেখানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, দেশে গণতন্ত্র, মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা নেই। প্রতিষ্ঠিত হয়নি ভোটাধিকার।

    তিনি বলেন, লুটতরাজ, লুণ্ঠনের মধ্য দিয়ে জাতীয় অর্থনীতি, জাতীয় কোষাগার খালি করে ফেলা হয়েছে। আকাশচুম্বী জিনিসপত্রের দামে মানুষ দিশেহারা।

    ‘তাই এই দিনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ; আকাঙ্ক্ষিত গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত না অর্জিত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে,’ যোগ করেন গয়েশ্বর। 

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ