ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আত্মঘা/তী সাংবাদিক পুলক চ্যাটার্জির পথে পা বাড়িয়েছিলাম আমিও..... বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার
  • বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত

    বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি স্থগিত করা হয়েছে। সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

    বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ক্রিকবাজকে জানিয়েছেন, দুই বোর্ডই পরে কোন এক সময় এই সিরিজটি খেলার ব্যাপারে সম্মত হয়েছে। তাই নতুন করে এই সিরিজের সময় নির্ধারণ করা হবে।

    সাদা বলের ক্রিকেটের পাশাপাশি চলতি বছরে ১২টি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি স্থগিত হওয়ায় এখন চলতি বছরে কেবল ৮টি টেস্ট খেলা হবে টাইগারদের।

    কারণ, এর আগে আগামী মে তে হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটিও স্থগিত হয়েছে, এর বদলে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

    এদিকে টেস্ট সংখ্যা কমলেও চলতি বছরে বেশ ব্যস্ত সময় কাটাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপের পরই পাকিস্তান সফরে যাবে টাইগাররা, এরপর ভারতের মাটিতে দুই টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে শান্ত-লিটনরা।

    এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিবে বাংলাদেশ। আর বছরের শেষদিকে নভেম্বর-ডিসেম্বরে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ