ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু

    খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার পৃথক তিনটি হাসপাতালে করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ১১ জনের মধ্যে খুলনা করোনা হাসপাতালে সাতজন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

    খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনা মহানগরীর খালিশপুরের মোশারফ হোসেন (৬৪), সোনাডাঙ্গা এলাকার কাজী মাছরুফা রহমান (৬৩), তেরখাদার তাসলিমা বেগম (৮০), রূপসার আঞ্জুমান আক্তার (৫৫), সাতক্ষীরার তালার সৈয়দ শাহরিয়ার (৭১), নড়াইল সদরের খাদিজা পারভীন (৩৮) ও বাগেরহাটের মোংলার লাকি বেগম (৫০)।

    এছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮ টা পর্যন্ত ১৪৯ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেড জোনে ৯৮ জন, ইয়ালো জোনে ১৩ জন, এইচডিইউতে ১৮ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছেন ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।

    খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেখ মোশারফ হোসেন (৭৬) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি যশোর নওয়াপাড়ার বাসিন্দা। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছে ৩২ জন। এরমধ্যে ১৯ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন।

    অপরদিকে বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনা মহানগরীর সাতরাস্তা মোড় এলাকার ফিরোজা বেগম (৫২), সোনাডাঙ্গা গোবরচাকা এলাকার শেখ নূরউদ্দিন (৩১) ও যশোরের মনিরামপুরের বিজয় কুণ্ড (৬৭)।

    তিনি আরও জানান, হাসপাতালে ৭৫ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আইসিইউতে ছয়জন এবং এইচডিইউতে ৫ জন চিকিৎসাধীন। এছাড়া হাসপাতালের আরটি পিসিআর মেশিনে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ এসেছে।

    খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার (২১ জুন) রাতে খুমেকের পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরায় তিনজন, যশোরের পাঁচজন, নড়াইলে তিনজন, কুমিল্লার একজন, বরগুনার একজন, নাটোরের একজন ও টাঙ্গাইলের একজন রয়েছেন।

    খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, খুলনায় মঙ্গলবার (২২ জুন) করোনা শনাক্তের হার ৫০ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ