ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • কলাপাড়ায় কলেজশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    কলাপাড়ায় কলেজশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় হালিমা জান্নাত মালিহা (২৪) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

    গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার মামার বাসা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

    নিহত শিক্ষার্থী হালিমা জান্নাত মালিহা মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। তিনি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে বিএ (স্নাতক) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী উপজেলার আমতলীর বাসিন্দা শাহাজাদা হাওলাদারের ছেলে আল হাদী মোহাম্মদ আবিরের সঙ্গে বিয়ে হয়। লেখাপড়ার সুবাদে পৌর শহরে তার মামা মুসলিমপাড়া এলাকার বসিন্দা মহিউদ্দিন মিলন তালুকদারের বাসায় থেকে লেখাপড়া করতেন। 

    বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই শিক্ষার্থীর রুমের দরজা বন্ধ ছিল। এতে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় গিয়ে ডাকাডাকি করে আত্মীয় স্বজনরা। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ।

    কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ