ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাত্র ২ রানেই অল-আউট!

    মাত্র ২ রানেই অল-আউট!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে কম রানে অল-আউট হওয়ার রেকর্ড কম নয়। ত্রিশের ঘরে অল-আউট হওয়ার ইতিহাস আন্তর্জাতিক ক্রিকেটে আছে। তাই বলে মাত্র ২ রানে একটা দলের সবাই আউট হয়ে যাবে! এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ইংল্যান্ডের এক ঘরোয়া টুর্নামেন্টে। কাউন্টি লিগ সাইডের ম্যাচে বাকডেন ক্রিকেট ক্লাবের সঙ্গেই খেলা ছিল ফ্যালকন একাদশের। হান্টিংডনশায়ারের চতুর্থ ডিভিশনের সেই ম্যাচেই বাকডেন ক্রিকেট ক্লাব ২ রানে অল-আউট হওয়ার লজ্জায় ডুবেছে।

    কেমব্রিজের সট্রিতে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রতিপক্ষের ২৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮.৩ ওভারেই অলআউট হয়ে যায় বাকডেন। টসে জিতে বাকডেন ক্রিকেট ক্লাব ব্যাট করতে পাঠিয়েছিল ফ্যালকন একাদশকে। ফাহিম সাব্বির ভাটি (৬৫) এবং মুরাদ আলির (৬৭) হাফসেঞ্চুরিতে ভর করে ফ্যালকন একাদশ স্কোরবোর্ডে তোলে ২৬০ রান। ৪০ ওভারের ম্যাচে এই টার্গেট তাড়া করতে গিয়েই কেলেঙ্কারি ঘটায় বাকডেন ক্রিকেট ক্লাব। মাত্র ২ রানের মধ্যেই সমস্ত ব্যাটসম্যান আউট হয়ে যায়! kalerkantho

    ১০ ব্যাটসম্যানের একজনও রানের খাতা খুলতে পারেননি! স্কোরবোর্ডে ২ রান আসে অতিরিক্ত খাত থেকে। ফ্যালকন একাদশের আমনদীপ সিং ৬ উইকেট নেন। ২৫৮ রানের বিশাল ব্যবধানে হার মানে বাকডেন। পেশাদার ক্রিকেটে এমন হারের ঘটনা বিরল। তবে বাকডেন অধিনায়ক জোয়েল কির্সনার বলেন, চোট আঘাতের সমস্যায় দলের ১৫জন ক্রিকেটারই খেলতে পারেননি। অনেকে আবার পারিবারিক কারণে খেলেননি। জোড়াতালি দিয়ে একাদশ সাজানোয় এই পরিণতি বরণ করতে হয়েছে!


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ