ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • পবিত্র কাবার চাবি সংরক্ষক ড. শায়েখ সালেহ মারা গেছেন

    পবিত্র কাবার চাবি সংরক্ষক ড. শায়েখ সালেহ মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

    হারামাইন শরিফাইনের তথ্যভিত্তিক ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকালে ড. শায়েখ সালেহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।

    হ্যান্ডলে বলা হয়, কাবাঘরের ১০৯তম অভিভাবক ড. শায়খ সালেহ আল শাইবা মারা গেছেন। তিনি হজরত উসমান ইবনে তালহার (রা.) বংশধর ছিলেন।

    বিশেষ এ ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হবে হেরেম শরীফে। এরপর তাকে  মক্কার আল মুআল্লা কবরস্থানে দাফন করা হবে।

    ইসলামি ইতিহাস থেকে জানা যায়, জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শাইবা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ সা. নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন।

    বিশ্বনবী তাকে বলেন, ‘এখন থেকে এ চাবি আপনার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। আপনাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ