ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বেনাপোলে ১০ ঘণ্টার বেশি আমদানি-রপ্তানি বন্ধ করলো ভারত 

    বেনাপোলে ১০ ঘণ্টার বেশি আমদানি-রপ্তানি বন্ধ করলো ভারত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে নিরবিচ্ছিন্ন বাণিজ্য কার্যক্রম বন্ধ করেছে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।  এখন থেকে দিনে সব মিলিয়ে এ কার্যক্রম চলবে মাত্র ১০ ঘণ্টা।

    সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সিদ্ধান্ত সম্পর্কে আগে থেকে পেট্রাপোল কর্তৃপক্ষ কোন তথ্য জানায়নি   আমদানিকারকরা বলছেন, এতে আবারও পেট্রাপোল বন্দরে পণ্যজটের সৃষ্টি হতে পারে।

    গত বৃহস্পতিবার (১১ই জুলাই) সন্ধ্যা থেকে এই নিয়ম শুরু করেছে ভারতীয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।  অথচ এর আগের দিন ও রাত-দিন ২৪ ঘণ্টা আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলেছে দুই দেশের মধ্যে।

    বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বন্ধের কারণ জানাতে অনুরোধ করেছে পেট্রাপোল পোর্ট কর্তৃপক্ষের কাছে।  কিন্তু গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কোন উত্তর আসেনি সীমান্তের ওপার থেকে।
    বন্দর সূত্র জানায়, বাণিজ্য ঘাটতি পূরণ ও সম্প্রসারণের লক্ষে ২০১৭ সালের ১ আগস্ট দুই দেশের রাষ্ট্রীয়া পর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে বেনাপোল ও পেট্রাপোলের মধ্যে শুরু হয় ২৪ ঘণ্টার বাণিজ্য পরিসেবা। এর আগে সকাল থেকে সন্ধ্যা বাণিজ্য কার্যক্রম পরিচালিত হতো। 

    ২৪-ঘণ্টা পণ্য পরিবহনের সুযোগে রাত-দিন, এমনকি জরুরি মুহূর্তে শুক্রবারও আমদানি- রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম চলত। এতে দৈনিক আমদানির পরিমাণ ৩০০ ট্রাক থেকে বেড়ে ৫০০ ট্রাক পর্যন্ত হয়। বছরে রাজস্ব আয় ৩ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৬ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে।ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে এমন কার্যক্রম পরিচালনা করছে। এতে করে খাদ্যদ্রব্য জাতীয় পন্য, শিল্পকলকারখানার কাঁচামালসহ বিভিন্ন জরুরি পণ্যবাহী ট্রাক আটকা পড়ছে দুই পারের বন্দরে।

    বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি। বর্তমানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য আমদানি রপ্তানি হচ্ছে। আমরা পুনরায় ২৪ ঘণ্টার বাণিজ্য সেবা বন্ধের কারণ জানতে চেয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সংগে বসার চেষ্টা করছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানাবেন বলে তিনি জানান।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ