ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়াকে উড়িয়ে এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বুধবার ডাম্বুলায় মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

    সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশের দরকার ছিল বড় ব্যবধানের জয়। মালয়েশিয়ার বিপক্ষে লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশের মেয়েরা। ব্যাটিং তাণ্ডবের পর বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে টাইগ্রেস বোলাররা।

    এদিন টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। এটি এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করতে পারে মালয়েশিয়ার মেয়েরা।

    এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ