ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না'
  • ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি: মুয়াযযম হোসাইন হেলাল

    ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি: মুয়াযযম হোসাইন হেলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

    সম্মেলনে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

    বক্তারা বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি। তাই জামায়াতের প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে। আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না।

    তারা আরও বলেন, আমরা প্রত্যেকে নিজেদের আমল, আখলাক, ইমানকে আরও মজবুত করে আল্লাহর জন্য নিজেকে তৈরি করবো।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমানসহ অন্যরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ