ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ কথা কম, কাজ বেশি- এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার
  • বানারীপাড়ায় বাসচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

    বানারীপাড়ায় বাসচাপায় কলেজ শিক্ষার্থী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল নামক স্থানে পরিবহন বাসের চাপায় সৌরভ গাইন (২০) নামের মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময়  সজল (২০) নামের তার বন্ধু আহত হয়েছেন।

    জানা গেছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর)  দুপুর ২ টার দিকে গুয়াচিত্রা বাজার এলাকা থেকে সৌরভ গাইন ও তার বন্ধু সজল মোটরসাইকেলে বানারীপাড়া পৌর শহরে ফিরছিলেন। এসময় বানারীপাড়া-বরিশাল সড়কের বোর্ড স্কুল নামক স্থানে ঢাকা থেকে স্বরূপকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা দক্ষিণবাংলা পরিবহনের একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

    এতে মোটরসাইকেল আরোহী  সৌরভ ও সজল ছিটকে সড়কে পরে যায়। বাসের চাপায় সৌরভ গাইন ঘটনাস্থলেই মারা যায় এবং সজল আহত হয়। উত্তেজিত জনতা এসময় বাসটিকে ভাংচুর করে আটকে রাখে।

    ঘাতক চালক দৌড়ে পালিয়ে যায়।  সৌরভ গাইন ও সজলকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ গাইনকে মৃত বলে ঘোষণা করেন।

    সৌরভ গাইন বানারীপাাড়া পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি গাইনের ছেলে। সে বানারীপাড়া ডিগ্রি কলেজে বিএ প্রথম বর্ষে লেখাপড়ার পাশাপাশি টিঅ্যান্ডটি মেড়ে একটি গ্যারেজে কাজ করতো।

    বানারীপাড়া থানার এসআই লেলিন কান্তি হালদার জানান কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দক্ষিণবাংলা পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এদিকে সৌরভের মর্মান্তিক এ মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ