ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়া দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

    পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়া দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
    সিরিজের ট্রফি নিয়ে ড. ইউনূসের সঙ্গে ক্রিকেট দল/ ছবি: বিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের সঙ্গে ২-০ ব্যবধানে সিরিজও জিতে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিহাস গড়া এই দলকে সংবর্ধনা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

    বিজয়ী ক্রিকেটারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’

    একটি জাতিকে একত্রিত করার জন্য খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন তিনি এবং প্যারিস অলিম্পিকে তার সাম্প্রতিক ব্যস্ততার কথাও উল্লেখ করেন, যেখানে তিনি একজন উপদেষ্টা এবং শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছিলেন।

    জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখানে আসতে পেরে খেলোয়াড়রা সবাই খুশি। এটা আমাদের অনেক প্রেরণা জোগাবে।’

    যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের কঠিন এই সময়ে খেলোয়াড়রা সাফল্য এনে দেওয়ায় তাদের আলাদা করে প্রশংসা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ