ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • চাকরির বয়স ৩৫ দাবি

    আন্দোলনকারীদের প্রধান উপদেষ্টার আশ্বাস, মঙ্গলবার বৈঠক

    আন্দোলনকারীদের প্রধান উপদেষ্টার আশ্বাস, মঙ্গলবার বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাতে গেলে এ আশ্বাস দেন তিনি। সাক্ষাৎ শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সমন্বয়ক রাসেল।

    সমন্বয়ক রাসেল বলেন, আমাদের দাবির পূর্ণ সমর্থন দিয়েছেন প্রধান উপদেষ্টা। দাবি বাস্তবায়নে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।

    তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ জার্নি করে এসেছেন। এজন্য উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা আলোচনা হয়েছে আমাদের। আলোচনার সময় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ কমিটির প্রধান সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে মোবাইলে আমাদের কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, ‘চাইলেই আজকে প্রজ্ঞাপন নিতে পারেন। কিন্তু এটার একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যেই হবে।’

    আগামীকাল জনপ্রশাসন সচিবের সঙ্গে আমাদের টিম আলোচনা করবে। মূলত দাবি বাস্তবায়নের জন্য আলোচনা হবে। এ আলোচনার প্রতিবেদন সাতদিনের মধ্যে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন সমন্বয়ক রাসেল।

    এ সমন্বয়ক আরও বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি পূর্ণ সমর্থন রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের।এটি যৌক্তিক। দাবি বাস্তবায়নের জন্য তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।

    তিনি বলেন, এখনই আমাদের আন্দোলন স্থগিত নয়। এখান থেকে আমরা সরে শাহবাগে যাবো, সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবো পরবর্তী আন্দোলন কি হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ