ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ৭ হাজারে বিক্রি হলো এক ইলিশ

    ৭ হাজারে বিক্রি হলো এক ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। পরে এটি ছয় হাজার ৮৪০ টাকায় বিক্রি করা হয়।

    বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন হাইরের চর এলাকা থেকে আলমাছ মাঝি নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে মাছটি কিনে নেন হাসান নামের এক ব্যবসায়ী।

    আলমাছ মাঝি জানান, ইলিশটি পেয়ে তিনি কুয়াকাটা মেয়র বাজারে মনি ফিশ মৎস্য আড়তে বিক্রি করতে নিয়ে আসেন। পরে ডাকের মাধ্যমে সর্বোচ্চ ছয় হাজার ৮৪০ টাকায় মাছটি বিক্রি হয়।

    তিনি বলেন, সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ কমবেশি পাওয়া যায়। তবে এবছর এত বড় মাছ এই এলাকায় আর কেউ পাননি।

    ডাকের মাধ্যমে মাছটি ক্রয় করা প্রতিষ্ঠান ফিশ ভ্যালির পরিচালক মো. হাসান বলেন, ‘আমরা এই বাজারে সচরাচর এত বড় ইলিশ পাই না। আশা করছি এটি ঢাকায় পাঠালে ভালো দামে বিক্রি করতে পারবো।’


    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ জেলেদের জন্য সুখবর বয়ে আনে। এখন প্রায়ই গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও বড় ইলিশ পাচ্ছেন। বছরে সরকারের দুবার ইলিশ ধরার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি এটা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ