ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি অনুমোদন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব ঘিরে নানা আয়োজন   টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন রাতভর আগুন-বিক্ষোভে দেশজুড়ে আতঙ্ক-দুর্ভোগ কুয়াকাটা বাস টার্মিনালে আগুনের বোতল নিক্ষেপ, আতঙ্কে স্থানীয়রা আমতলীর ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই নেই প্রধান শিক্ষক আজকের বার্তার প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান গভীর রাতে বরগুনায় বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন
  • দৌলতখানে হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব উদ্বোধন 

     দৌলতখানে হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবাসন সংলগ্ন বাজারে হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব উদ্বোধন করা হয়েছে। 

    মদনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা গোলেনুর বেগম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপির সমর্থিত শিক্ষক সমিতির প্রতিনিধি শিক্ষক আল আমিন, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ ফরিদ। 

    হাফিজ সেনা স্পোর্টিং ক্লাবের সদস্য জুয়েলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর ফিটার, ছাত্রদলের সভাপতি হাসান, যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল ও হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব পরিচালনার সদস্য মিরাজ, জুয়েল, রাকিব এবং মোহাম্মদ আলীসহ স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী।

    বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানের বিপরীতে আওয়ামী সন্ত্রাসীরা যুবকদের হাতে মাদক ধরিয়ে দিয়েছে। ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশে এ ধরনের কার্যকলাপ পরিচালনা করার আর কোনো সুযোগ নেই।

    তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হাফিজ সেনা স্পোর্টিং ক্লাবের মাধ্যমে মদনপুর ইউনিয়নে খেলাধুলার বিস্তার ঘটবে এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের হাতকে আরও শক্তিশালী করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ