ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ফ্লাইট বাতিল করলেন সাকিব, ফিরছেন না দেশে

     ফ্লাইট বাতিল করলেন সাকিব, ফিরছেন না দেশে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুবাই থেকে আজ স্থানীয় সময় বিকেল পাঁচটার ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু গত কয়েক দিনের পরিবর্তিত পরিস্থিতিতে সবকিছু জটিল হয়ে ওঠায় আপাতত সাকিবকে দেশে না আসতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বৃহস্পতিবার একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। সেই মিটিংয়ে দেশে ফিরতে সাকিবকে নিষেধ করা হয়। বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করে দিয়েছেন সাকিব। তার মানে- আজ আর দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের।

    বিসিবি জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ দেশে ফেরার জন্য বিসিবির সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে সাকিবকে।

    এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। তার আগে আছে অনুশীলন সেশন। সাকিব সময়মতো ফিরতে পারবেন কিনা, এমনটি আদৌ দেশে ফিরবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারবেন কিনা সাকিব, সেটাই এখন বড় প্রশ্ন।


    গতকাল বুধবার থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। সাকিব-বিরোধী আন্দোলন হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে। সাকিবের কুশপুত্তুলিকা দাহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। এরপরই সাকিবকে নিয়ে নতুন ভাবতে হয় বিসিবিকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ