ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১

    মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার পাইকগাছায় মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ফজর আলী গাজি (৪৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। 

    শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। এসময় নিহতের জামাই শাহিন সর্দার ও মোস্তফা গাজি আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


    মুসল্লিরা জানান, শুক্রবার এলাকার এক ব্যক্তি মসজিদে একটি ছাগল দান করেন। জুমার নামাজের পর নিলামে ছাগলটি বিক্রি করার উদ্যোগ নেয়া হয়। এ সময় দাম বলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফজর আলী গাজি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

     

    পাইকগাছা থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা বা কেউ আটক হয়নি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ