ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা  চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা  সাংবাদিক রানার মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক  গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ! আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের মৃত্যুতে শোক
  • কুয়াকাটায় বেইজলাইন ডাটা যাচাইকরণ কর্মশালা 

    কুয়াকাটায় বেইজলাইন ডাটা যাচাইকরণ কর্মশালা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে সিআরএস'র সহযোগিতায় প্রাইস্ প্রকল্পের বেইজলাইন ডাটা ডেলিগেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটার একটি হোটেলের  হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

    কারিতাস ডিআরআর প্রকল্পের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিপির উপ-পরিচালক শাহাবুদ্দিন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।

    এছাড়া, কৃষিবিদ আকরামুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদসহ প্রাইস্ প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কারিতাস ডিআরআর প্রকল্পের কেন্দ্রীয় টেকনিক্যাল অ্যাডভাইজার নাসির উদ্দিন।  

    বক্তারা বেইজলাইন সার্ভের মাধ্যমে প্রাপ্তি ডাটা উপস্থাপন ও উপস্থিত সরকারি বেসরকারি অংশীজনের মতামত গ্রহণপূর্বক বেইজ লাইনের তথ্য উপাত্তের বিষয় আলোচনারও মাধ্যমে ঐক্য পোষণ করেন।

    এছাড়া প্রজেক্টটর'র মাধ্যমে প্রায় ২ ঘন্টাব্যাপী উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। কর্মশালাটি ২৪ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ