ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ কুয়াকাটার প্রেমে রাশিয়ান তরুণীরা, মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যে বরিশালে নার্সিং শিক্ষার্থীর মামলায় গ্রেফতার এক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর সাংবাদিক রুহুল আমিনের পিতার‍ ‍ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক 
  • যুক্তরাষ্ট্রে ভোট

    কেন্দ্র থেকে ট্রাম্পের কর্মীদের বের করে দেয়ার অভিযোগ

    কেন্দ্র থেকে ট্রাম্পের কর্মীদের বের করে দেয়ার অভিযোগ
    ৪ নভেম্বর ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সমাবেশের জন্য লাইন ধরে মানুষের অপেক্ষা। ছবি: রয়টার্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোটকেন্দ্র থেকে নির্বাচনী কর্মীদের বের করে দেয়া বা এ ধরনের অনিয়মের কথা শুনলে মাথায় আসতে পারে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাম। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশে এমন ঘটনা ঘটে থাকলে, সেটি বিস্ময়করই বটে।

    যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন অর্থাৎ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে আদালত-নিযুক্ত ৪ জন রিপাবলিকান নির্বাচনী কর্মীকে ফিলাডেলফিয়ার একটি ভোটকেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। 

    ফিলাডেলফিয়ার একটি ভোটকেন্দ্রে ওই চার কর্মীকে ‘অবরুদ্ধ’ করে এবং ‘অবৈধভাবে’ বের করে দেয়া হয়েছে বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের প্রচারা শিবিরের। 
     
    তাদের এক বিবৃতিতে বলা হয়েছে,  এটি একটি অপরাধ। প্রতিশ্রুতি অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনে এমনটা হওয়া উচিত নয়।
     
    এতে আরও বলা হয়,  এটি জনসাধারণের বিশ্বাসের একটি অগ্রহণযোগ্য লঙ্ঘন, যা ফিলাডেলফিয়ার নির্বাচনী স্বচ্ছতাকে ক্ষুণ্ন করেছে।
     
    তবে বের করে দেয়া চার কর্মীর মধ্যে তিনজনকে আবারও কাজে যুক্ত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 
     
     এদিকে, ফিলাডেলফিয়া জেলা অ্যাটর্নি ক্রাসনার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নির্বাচনের আপডেট দেয়ার জন্য একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। 
     
    সূত্র: বিবিসি
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ