ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • আপেল খাওয়ার পর অসুস্থ ভাই-বোন, হাসপাতালে মৃত্যু

    আপেল খাওয়ার পর অসুস্থ ভাই-বোন, হাসপাতালে মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার রূপসায় আপন দুই ভাই-বোনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

    নিহতরা হলেন শিশু কন্যা ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)। তারা রুপসা উপজেলার শ্রীফলতলা চন্দনশ্রী এলাকার বাসিন্দা মাসুদ রানার সন্তান।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    ওসি বলেন, বুধবার রাতে ওই দুই শিশুর বাবা কিছু ফল কিনে বাড়ি যান। রাতে খাওয়ার পর তারা আপেল খায়। এর কিছুক্ষণ পর দুজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের দুজনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন ওসি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

    নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ