ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মশার কয়েল থেকে বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় হেলপারের মৃত্যু

    মশার কয়েল থেকে বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় হেলপারের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটিতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় বাস হেলপার শরিফুল নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। পরিবহন শ্রমিকরা জানান, অনেক হেলপার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকেন। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।

    সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিলেন। মশার কয়েল থেকে রাত আনুমানিক ২টার দিকে বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছেন।

    মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ