ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ভোলায় শহীদ দুই পরিবারকে হাফিজ ইব্রাহিমের আর্থিক সহায়তা 

    ভোলায় শহীদ দুই পরিবারকে হাফিজ ইব্রাহিমের আর্থিক সহায়তা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নিহত জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

    বুধবার ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মিয়ার বাসায় স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিমের স্ত্রীর হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়। 
    শহীদ আবদুর রহিমের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদীর কোড়ালিয়া গ্রামে। 

    অপরদিকে নিহত জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলমের ভোলার বাসায় গিয়ে তার পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়। 

    শহীদ স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও শহীদ নুরে আলমের দুই পরিবারকে দুই লাখ টাকা নগদ আর্থিক সহায়তা করা হয়। আওয়ামী লীগের ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের দাবিতে আন্দোলন সংগ্রামে  ভোলা সদরে পুলিশের গুলিতে এ দুই নেতা শহীদ হন। 

    আর্থিক সহায়তা প্রদানকালে বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মিয়া, দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ