ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন

    দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশব্যাপি নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। সোমবার সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল জেলা ও মহানগর ফোরাম এ কর্মসূচি আয়োজন করে।

    ফোরামের সভানেত্রী ও মহানগর বিএনপির সদস্য শামীমা আক্তারের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও মহানগর ফোরামের সাধারণ সম্পাদক মারিয়া মুন্নির সঞ্চালনায় এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


    কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির সাজ্জাদ হোসেন, কামরুল ইসলাম রতন, আব্দুল মঈন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও জাসাস সভাপতি সাব্বির নেওয়াজ সাগর, বরিশাল জেলা দক্ষিণের মহিলা দলের সভানেত্রী ফাতেমা রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া আজাদ, নারী ও শিশু অধিকার ফোরামের সহ-সভাপতি ফারজানা মিতা, কানুন বেগম, নাজমা আক্তার মুন্নি প্রমুখ।

    মানববন্ধন কর্মসূচি থেকে মাগুড়ায় বোনের স্বামী ও শ্বশুর কর্তৃক আট বছরের শিশু ধর্ষণসহ দেশব্যাপি নারীর প্রতি নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বর্তমান পেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিয়ে নির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেয়ার দাবি জানান বক্তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ