ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা  পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার
  • পটুয়াখালীতে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার

    পটুয়াখালীতে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী সদর এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির পরিবারের দায়ের করা মামলায় শিশুটির চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

    মামলার তদন্তকারী কর্মকর্তা পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক মো. রাসেল বলেন, গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগীর পরিবার থানায় হাজির হয়ে বিষয়টি পুলিশকে জানায়। এরপর শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দ্রুত হাসাপাতালে পাঠানো হয়। ধর্ষণের অভিযোগ এনে রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পটুয়াখালীর শহর থেকে আত্মগোপনে থাকা আসামিকে গ্রেপ্তার করা হয়।

    শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) একজন কর্মকর্তার জানান, কয়েক দিন আগে ভুক্তভোগী ওই শিশুর পরিবারের ভাড়া বাসায় বেড়াতে আসেন শিশুটির চাচাতো ভাই। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশুটিকে বাসায় রেখে তাঁর মা বাজারে যান। ঘণ্টাখানেক পর শিশুটির মা ফিরে দেখেন, তাঁর মেয়ের সঙ্গে ওই ব্যক্তি জবরদস্তি করছেন। এ ঘটনার পর তিনি পালিয়ে যান। এরপর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

    পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দিলরুবা ইয়াসমিন ও শিশুটির মেডিকেল পরীক্ষার দায়িত্ব পালন করা চিকিৎসক সায়মা সুলতানার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি। তবে চিকিৎসকের বরাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, ‘শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন সে এখন সুস্থ আছে।’

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কি না, এ বিষয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মন্তব্য করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ