ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • গৌরনদীতে মহানবীকে নিয়ে কটূক্তি, একজন গ্রেফতার

    গৌরনদীতে মহানবীকে নিয়ে কটূক্তি, একজন গ্রেফতার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদীতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তি করার অভিযোগে মিলন খান (৫২) নামে এক রাজমিস্ত্রিকে আটক করে স্থানীয় তৌহিদী জনতা থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে। 

    গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিলন ওই গ্রামের মৃত লাল খানের ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বাসুদেবপাড়া গ্রামের কালিবাড়ি বাজারের একটি চায়ের  দোকানে বসে রাজমিস্ত্রি মিলন খান মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে নানা রকম কটূক্তি করেন। 

    এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় তৌহিদী জনতা ক্ষোভে  ফেটে পড়েন। জনতার ক্ষোভের মুখে পুলিশ সোমবার বিকেলে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে যায়। খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে নবীজীকে অবমাননাকারী মিলন খানের বিচার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করে। 

    সন্ধ্যার পরে সেখান থেকে অভিযুক্তকে গৌরনদী থানায় নিয়ে গেলে তৌহিদী জনতা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।

    থানা পুলিশের হাতে আটক অবস্থায় কটূক্তিকারী মিলন খান হ্যান্ড মাইকে তৌহিদী জনতার কাছে ক্ষমা চান ও তওবা পড়ে নিজেকে নবীজীর উম্মাদ বলে ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা শান্ত হয় ও তাকে ক্ষমা করে দিয়ে ঘরে ফিরে যায়।

    গৌরনদী থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানান, বিক্ষোভকারী তৌহিদী জনতা মধ্যে থেকে কেউ অভিযুক্ত মিলন খানের বিরুদ্ধে থানায় মামলা করতে রাজি হয়নি। তাই পুলিশ আইনের ৩৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ