ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২
  • ভোলায় ছাত্রলীগ ‌নেতাকে হত্যা

    ভোলায় ছাত্রলীগ ‌নেতাকে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় এক ছাত্রলীগ নেতাকে হত্যার পর মরদেহ বসতঘরের সামনে রেখে গেছে দুর্বৃত্তরা। শ‌নিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে পু‌লিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে।

    নিহত মো. সাইফুল্লাহ আরিফ (২৮) ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মস‌জিদ ই নববী সংলগ্ন এলাকার মো. ব‌শির মাস্টারের ছেলে। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপ‌তি।


    নিহতের বাবা ও মা জানান, শুক্রবার রাতে সাইফুল্লাহ আরিফ তার বা‌ড়িতে ছিলেন। রাতের খাবার খেয়ে তার বাবা-মা ঘু‌মিয়ে পড়েন। শ‌নিবার সকালে ফজরের নামাজ পড়তে তার বাবা ঘর থেকে বের হলে ঘরের সামনে সাইফুল্লাহ আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার ক‌রলে স্থানীয়রা ছুটে আসেন।

    তারা আরও জানান, সাইফুল্লাহ আরিফকে ঘর থেকে বের করে কু‌পি‌য়ে ও আঘাত করে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জ‌ড়িতদের খুঁজে বের করে শা‌স্তির দাবি করেন তারা।


    ভোলা মডেল থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) শংকর তালুকদার জানান, মরদেহে দুইটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভা‌রি কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে আমরা পুরো বিষয়‌টি নি‌শ্চিত হতে পারবো। বিষয়‌টির তদন্ত চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন