ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান
  • সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

    সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল
    শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-শেখ/ ছবি সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-শেখ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজ দরবারের এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়েছে।

    রাজ দরবারের বিবৃতিতে বলা হয়েছে, তার ইন্তেকালে জ্ঞান, ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় নিবেদিতপ্রাণ এক মহৎ আলেমকে হারালো সৌদি আরব ও সমগ্র ইসলামি বিশ্ব।


    রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে আসরের নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ নির্দেশ দিয়েছেন, মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ দেশটির সব মসজিদে আসরের নামাজের পর গায়েবানা জানাজা পড়ার জন্য।

    শেখ আবদুল আজিজ আল-শেখ ১৯৯৯ সালে কিংবদন্তি আলেম শেখ আবদুলআজিজ বিন বাজের মৃত্যুর পর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। তিনি ছিলেন ইসলামি গবেষণা ও ফতোয়া দফতরের মহাপরিচালক এবং ওলামা পরিষদের চেয়ারম্যান। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি শরিয়ত গবেষণা, শিক্ষা বিস্তার ও ফতোয়া প্রদানের মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন।

    সূত্র: খালিজ টাইমস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ