ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২
  • সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা গ্রেফতার 

    সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা গ্রেফতার 
    গ্রেফতার ইফতারুল হাসান স্বপন। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ও সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে (৫৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের ২০০৯-এর অধীনে শাহজাহানপুর থানায় একটি মামলা রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী নেতার ভাতিজা হওয়ায় দীর্ঘ ১৭ বছরের শাসনামলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চর দখল, জমি দখল, নদী দখল, মৎস্য ঘের দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে একটি প্রভাবশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন স্বপন।

    ৫ আগস্টের পরে সে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছিল। অবশেষে আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবির একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন