ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান
  • ২৬১ কেজির হারকিউলিস পিলার ধরে রেখে ভারতের ইস্পাত মানবের নতুন রেকর্ড

    ২৬১ কেজির হারকিউলিস পিলার ধরে রেখে ভারতের ইস্পাত মানবের নতুন রেকর্ড
    এ নিয়ে নিজের ঝুলিতে ১৭তম বিশ্বরেকর্ড পুরলেন খারাড়ি। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শক্তিমত্তা প্রদর্শন করে গিনেজ বুকে নাম ওঠালেন ভারতের মার্শাল আর্টিস্ট ভিসপি খারাড়ি। পাঞ্জাবের আত্তারি সীমান্তে আয়োজিত ওই অনুষ্ঠানে ২৬১ কেজির হারকিউলিস পিলার চ্যালেঞ্জে নতুন রেকর্ড করেন তিনি। এখন পর্যন্ত এই ক্যাটাগরিতে সর্বোচ্চ ভার সবচেয়ে বেশি সময় ধরে রাখা পুরুষ হয়েছেন খারাড়ি।

    হারকিউলিস পিলার হচ্ছে শক্তি ও সহ্যক্ষমতা প্রদর্শনের একটি খেলা, যেখানে দুপাশে দুটি ভারী স্তম্ভ কিছুটা হেলানো অবস্থায় থাকে। স্তম্ভের সঙ্গে যুক্ত শেকল টেনে ধরে অংশগ্রহণকারী সেগুলো খাড়া রাখার চেষ্টা করেন।


    গিনেজ ওয়ার্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, দুটো স্তম্ভের মিলিত ওজন কমবেশি একটা শ্বেত ভালুকের সমান। বিশ্বরেকর্ড করার জন্য খারাড়ি ৬০ সেকেন্ড সীমারেখা অতিক্রম করলেই হয়ে যেত। কিন্তু তিনি পুরো ৬৭ সেকেন্ড সহ্য করে যান।

    তিনি মঞ্চে ওঠার আগে কয়েকজন লম্বা চওড়া মানুষের সহায়তায় স্তম্ভ দুটো মঞ্চে স্থাপন করা হয়। এরপর হাজার দর্শকের করতালি আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিশ্বরেকর্ড করেন খারাড়ি।

    হারকিউলিস পিলার চ্যালেঞ্জে এর আগেও কৃতিত্ব দেখিয়েছেন খারাড়ি। ২০২৪ সালের নভেম্বরে তিনি ১৬৬ দশমিক ৭ কেজি ও ১৬৮ দশমিক ৯ কেজি ওজনের স্তম্ভ ২ মিনিট ১০ দশমিক ৭৫ সেকেন্ড ধরে রেখে দীর্ঘতম সময়ের রেকর্ড করেছিলেন। এর আগে ২০১৯ সালে এক মিনিটে গলায় ২১টি লোহার রড বাঁকানো, ২০২২ সালে পেরেকের বিছানায় শুয়ে ৫২৮ কেজি কংক্রিট ভাঙা এবং ২০২৫ সালে শরীরে এক হাজার ৮১৯ কেজি ওজন বহন করার মতো রেকর্ডও গড়েন।

    সর্বশেষ রেকর্ডটি নিজ দেশের সেনাবাহিনীর প্রতি উৎসর্গ করেছেন খারাড়ি। এছাড়া, তার মার্শাল আর্ট প্রশিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

    তথ্যসূত্র: এনডিটিভি


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ