ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • পটুয়াখালীতে ক্যাম্পে র‌্যাব সদস্যের মৃত্যু

    পটুয়াখালীতে ক্যাম্পে র‌্যাব সদস্যের মৃত্যু
    র‌্যাব সদস্য মনিরুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী র‍্যাব-৮ সিপিসি-১ ক্যাম্পে মনিরুজ্জামান (৩০) নামে এক র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে।

    বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তার স্ত্রী তিন সন্তান নিয়ে গ্রামের বাড়িতেই বসবাস করেন।

    সহকর্মীদের বরাতে জানা যায়, সকালে ডিউটি শেষে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে র‍্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, মনিরুজ্জামান অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ ছিলেন। সকালে ডিউটি শেষে ব্যারাকে এসে সহকর্মীকে বলেন, জোহরের নামাজের সময় যেন তাকে ডেকে দেন। পরে ডাকার পরও সাড়া না দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ