ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, পুলিশসহ নিহত ৫

    পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, পুলিশসহ নিহত ৫
    ইসলামপন্থি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) ইসরায়েলবিরোধী বিক্ষোভ/ ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।। নিহতদের মধ্যে রয়েছেন এক পুলিশ সদস্য, তিন বিক্ষোভকারী ও এক পথচারী। সোমবার (১৩ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে এই ঘটনা ঘটে।

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার ইসলামপন্থি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) কর্তৃক আয়োজিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে তিন ঘণ্টারও বেশি সময় ধরে।

    পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের ওপর গুলি চালায় ও ৪০টিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুই পক্ষেরই বহুজন আহত হন। সংঘর্ষের পর পুলিশ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।

    টিএলপি দাবি করেছে, প্রথমে পুলিশই তাদের সমর্থকদের ওপর গুলি চালায়, যাতে কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন। সংগঠনের নেতা সাদ রিজভির শরীরে তিনটি গুলি লাগে বলে জানানো হয়। তবে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


    পুলিশের বিবৃতিতে বলা হয়, শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদমুখী প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’-এ যাত্রা শুরু করে টিএলপির বিশাল মিছিল। বিক্ষোভ ঠেকাতে পুলিশের সঙ্গে একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে। সোমবার মুরিদকেতে পরিস্থিতি চরম রুপ ধারণ করে, যখন পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

    ইসরায়েলবিরোধী এই পদযাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধবিরতি চুক্তির আগে। টিএলপি’র নেতা সাদ রিজভি এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের মিছিলের উদ্দেশ্য কেবল ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা। আমরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করছি। তিনি আরও বলেন, দলটি আগে থেকেই ইসরায়েলি পণ্যের বয়কটের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।

    সূত্র: রয়টার্স


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ