ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

    ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ‘মিজান সংবাদ সংস্থা’-কে এ তথ্য জানিয়েছেন একজন ইরানি প্রসিকিউটর।

    মধ্য ইরানের কোম প্রদেশের একজন বিচার বিভাগীয় কর্মকর্তা কাজেম মুসাভি বলেছেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। 
     
    মুসাভিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্যক্তিগত এবং পেশাগত কারণে, ওই ব্যক্তি ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাথে যোগাযোগ শুরু করেছিলেন।
     
    এতে আরও বলা হয়, তিনি মোসাদ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিলেন, গোয়েন্দা সহযোগিতায় নিযুক্ত ছিলেন এবং শিশু-হত্যাকারী ও ভুয়া ইহুদিবাদী শাসকগোষ্ঠীর কাছে সাইবারস্পেসে গোপনীয় তথ্য পাঠাতে শুরু করেছিলেন। 
     
    কিন্তু ইরানের গোয়েন্দা ও বিচার বিভাগীয় ব্যবস্থার দ্রুত পদক্ষেপের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত এবং সংবেদনশীল তথ্য ফাঁস রোধ করা হয়েছিল বলেও জানানো হয়।
     
    গত মাসে, একই ধরনের অভিযোগে আরও একজনের মৃত্যুদণ্ড দেয় ইরান।
     
    সূত্র: আল জাজিরা, ইরান ইন্টারন্যাশনাল


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ