ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ভোলায় বিএন‌পি-বি‌জে‌পির সংঘর্ষ, আহত ৫০

    ভোলায় বিএন‌পি-বি‌জে‌পির সংঘর্ষ, আহত ৫০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বিএন‌পির সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

    এতে উভয়পক্ষের অন্তত ৫০জন আহত হ‌য়ে‌ছে। শ‌নিবার (১ নভেম্বর) দুপুর পৌ‌নে ১টার দি‌কে ভোলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থে‌কে ভোলা জেলা বিএন‌পি ও জাতীয় পা‌র্টি (বি‌জে‌পির) অফিসের সাম‌নে পাল্টাপা‌ল্টি কর্মসূ‌চি‌তে চল‌ছিল। দুপুর ১২টার দি‌কে বি‌জে‌পির অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা নতুন বাজারের দলীয় কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে মি‌ছিল নি‌য়ে সদর রোড হ‌য়ে চক বাজার দি‌য়ে ফের কার্যাল‌য়ের সাম‌নে শেষ ক‌রে। এসময় তারা সমা‌বেশ ক‌রেন। অন‌্যদি‌কে মহাজনপ‌ট্টি জেলা বিএন‌পির কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে সমা‌বেশ শে‌ষে এক‌টি মি‌ছিল বের ক‌রে নেতাকর্মীরা। প‌রে নত‌ুন বাজার পৌর ভব‌নের সাম‌নে আস‌লে উভয় প‌ক্ষের ম‌ধ্যে ইট-পাট‌কেল নি‌ক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছেন। আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    এ বিষ‌য়ে দুপুর ২টার দি‌কে সংবাদ স‌ম্মেল‌নে জেলা বিএন‌পির সদস‌্যস‌চিব রাইসুল আলম জানান, কার্যাল‌য়ের সাম‌নে পূ‌র্ব ঘো‌ষিত সমা‌বেশ শে‌ষে তারা মি‌ছিল নি‌য়ে বি‌ভিন্ন সড়ক পদ‌ক্ষিণ ক‌রে পৌরসভা সংলগ্ন আস‌লে বি‌জে‌পির নেতাকর্মী‌রা ইট-পাট‌কেল ছুড়তে থাকেন। এতে বিএন‌পি বেশ ক‌য়েকন নেতাকর্মী আহত হন।

    বাংলাদেশ জাতীয় পা‌র্টির (বি‌জে‌পি) সাংগঠ‌নিক সম্পাদক অ্যাড‌ভো‌কেট মো. ম‌নিরুল ইসলাম জানান, সকা‌লে থে‌কে তা‌দের অঙ্গসংগঠ‌নের এক‌টি কর্মসূ‌চি ও মি‌ছিল ছি‌ল। মি‌ছিল শে‌ষে তারা দলীয় কার্যাল‌য়ের সাম‌নে আসেন। কিছুক্ষণ প‌রে বিএন‌পির এক‌টি মি‌ছিল এসে তা‌দের‌ ধাওয়া ও ইটপাট‌কেল ছুঁ‌ড়ে এবং মারধর ক‌রে। এ ঘটনায় অনেক নেতাকর্মীরা আহত হ‌য়ে‌ছেন।


    ভোলা জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ড. তৈয়বুর রহমান জানান, এখন পর্যন্ত আমা‌দের হাসপাতা‌লে উভয়প‌ক্ষের ৪৫জন চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। আটজন‌কে ব‌রিশালে রেফার্ড করা হ‌য়ে‌ছে। এছাড়াও বেশ ক‌য়েকজন এখন ভ‌র্তি র‌য়ে‌ছেন।


    ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, পু‌লিশ দ্রুত প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। এতে ক‌রে বড়ধর‌নের কোনো ঘটনা ঘ‌টে‌নি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ ক‌রে‌নি। অভি‌যোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ