ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল 

    ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপি  মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমের  মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।

     রোববার বিকেল ৩ টায় দৌলতখান উপজেলা বিএনপির  নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী  রিটার্নিং অফিসার আব্দুল্যাহ খায়রুল ইসলাম চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন। 

    এর আগে মনোনয়নপত্র দাখিল  উপলক্ষে দুপুর ১২ টায় টায় উপজেলা বিএনপি  কার্যালয় চত্বরে মিলাদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে অসুস্থ বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান এবং হাফিজ ইব্রাহিমের জন্য দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম।

    উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দৌলতখান উপজেলা  বিএনপির সমন্বয়ক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, নিজাম উদ্দিন ভূঁইয়া,  গোলাম কবির স্বপন, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ কুট্রি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল বশির কমিশনার, সাধারণ সম্পাদক গোলাম আকবর পলিন, যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল  প্রমুখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ