ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • হিজলায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

    হিজলায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় নদীর তীরে ইঞ্জিনচালিত নৌকা থেকে কুপিয়ে জখম করা অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাতে মেঘনার শাখা নদীর হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের আজিজ সিকদারের মাছঘাটসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, ভোরের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া যায় যে নদীর তীরে ভেড়ানো একটি নৌকার ভেতরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবক পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকার ভেতর থেকে গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম ওই যুবককে উদ্ধার করে।


    পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, দুপুর ১টার দিকে সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালেও এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    নিহত যুবক কোথা থেকে এসেছে, কারা তাকে কুপিয়ে হত্যা করেছে-এ বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। তবে এক জেলে যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী জেলে জালাল রাঢ়ি জানান, আনুমানিক রাত ১২টার দিকে তিনি ছেলেকে নিয়ে মাছ শিকার শেষে নদীর ঘাটে ফিরছিলেন। এ সময় নদীর বাঁধের বস্তার ওপর গলা কাটা অবস্থায় এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন। গলা দিয়ে প্রচুর রক্ত ঝরতে দেখে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর আর কিছু বলতে পারেননি।

    স্থানীয়দের ধারণা, রাতে একটি স্পিডবোটের শব্দ শোনা গিয়েছিল। অন্য কোথাও থেকে এনে ওই যুবককে সেখানে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ