ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • আজকের এই দিনে

    আজকের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ৩০ জুন ২০২১, বুধবার, ১৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

    ঘটনাবলি:
    ৬৫৬ - ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) খেলাফত লাভ করেন।
    ১২৯৪ - সুইজারল্যান্ডের বার্ন থেকে ইহুদিদের বিতাড়ন করা হয়।
    ১৭৫৫ - ফিলিপাইনে ক্যাথলিক ধর্মাবলম্বী সব চায়নিজ রেস্টুরেন্ট বন্ধ করে দেয়।
    ১৭৫৭ - বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ত্রিশ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কোলকাতা দখল করেন।
    ১৭৫৭ - নবাব সিরাজ-উদ-দৌলা স্বীয় পত্নী ও কন্যাসহ পালিয়ে যাবার সময় পথিমধ্যে রাজমহলে রাত কাটাতে গিয়ে তিনি ধরা পড়েন।
    ১৭৭২ - বাংলাদেশের রংপুরে ফকির মজনু শাহ জেহাদ শুরু করেন।
    ১৮৫৫ - ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।
    ১৮৮৬ - ন্যায়বান গভরমেন্ট দক্ষিণ সাহাবাজপুর পরগনা কোর্ট অব ওয়ার্ডসের শাষনাধীনে গ্রহণ করে বাবু পিতাম্বর বন্ধ্যোপাধ্যায়কে অস্থায়ী ম্যানেজার নির্ধারণ করে দৌলতখায় প্রেরণ করে।
    ১৮৯৪ - কোরিয়া চীন থেকে স্বাধীনতা পেয়ে জাপানের সহযোগিতা কামনা করে।
    ১৮৯৪ - লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়।
    ১৯০৮ - রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদের উত্তর-পশ্চিমের দুর্গম পার্বত্য এলাকা টাঙ্গুস্কায় এক প্রচন্ড শক্তির বিস্ফোরন ঘটে।
    ১৯১৬ - রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯২০ - আয়াতুল্লাহ মীর্যা মোঃ ত্বাক্বী শিরাজীর নেতৃত্বে ইরাকের জনগণ বৃটিশ দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করে।
    ১৯৩৪ - জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধীতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়।
    ১৯৩৭ সালে এই দিনে বিশ্বের প্রথম জরুরী টেলিফোন নম্বর, ৯৯৯ লন্ডনে চালু হয়।
    ১৯৪১ - নাজি গ্রুপের অনুসারীরা ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে।
    ১৯৫৭ - আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান, মাওলানা ভাসানী দলের সভাপতি হিসেবে পদত্যাগ করেন।
    ১৯৬০ - কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা জায়ার স্বাধীনতা ঘোষণা করে।
    ১৯৬৯ - নাইজেরীয় সরকার বায়াফ্রায় পাঠানো রেডক্রসের সব ধরনের সাহায্য বন্ধ করে দেন।
    ১৯৭১ - ‘নিউইয়র্ক টাইমস’- এর প্রতিনিধি সিডনি শ্যানবার্গকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়।
    ১৯৭১ - মুক্তিযোদ্ধারা তিনটি দলে বিভক্ত হয়ে নীলমনিগঞ্জ, হালসা ও আলমডাঙ্গা রেল লাইন বিষ্ফোরকের সাহায্যে উড়িয়ে দিয়ে পাকসেনাদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
    ১৯৭৪ - বিশিষ্ট রাজনীতিক ভাষাসৈনিক জাতীয় লীগ প্রধান জনাব অলি আহাদ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক হন।
    ১৯৭৯ - সুদানের জেনারেল ওমর আল বাশীর অভ্যন্তরীন সংকটের সম্মুখীন সুদানের সাদেক আল মাহদীর সরকারকে ক্ষমতাচ্যুত করেন।
    ১৯৯১ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে।
    ১৯৯৩ - ভারতে বাবরী মসজিদ ভাঙ্গার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকি লংমার্চ শুরু করেন।
    ১৯৯৭ - বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে চীনের কাছে হংকং হস্তান্তর করা হয়।
    ২০০০ - সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আইন প্রণয়ন করা হয় ৷
    ২০০২ - বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার৷
    ২০০৪ - গণপূর্ত অধিদপ্তর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে।
    ২০০৮ - র‌্যাব সাইকি ভবনের মালিক পীরজাদা, মহাগুরু, জ্যোতিষ সম্রাট আর ভণ্ড বাবা ড. জীবন চৌধুরীকে গ্রেপ্তার করে ।
    ২০০৯ - গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়।
    ২০১১ - বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়।

    জন্ম:
    ১৪৭০ - অষ্টম চার্লস, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
    ১৮০১ - ফ্রেডেরিক বাস্টিয়াট, তিনি ছিলেন ফরাসি অর্থনীতিবিদ ও তাত্তিক।
    ১৮৮৪ - জর্জ ডুহামেল, তিনি ছিলেন ফরাসি লেখক।
    ১৮৯৩ - হ্যারল্ড জোসেফ ল্যাস্কি, তিনি ছিলেন ব্রিটিশ রাষ্ট্র বিজ্ঞানী।
    ১৯১১ - চেসোয়াফ মিওশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ কবি ও লেখক।
    ১৯১৭ - লিনা হরনে, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়ক ও ড্যন্সার।
    ১৯২৬ - পল বার্গ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।
    ১৯৩৯ - হোসে এমিলিও পাচেকো, তিনি ছিলেন মেক্সিকান কবি ও লেখক।
    ১৯৪৩ - আহমদ ছফা, তিনি ছিলেন বাংলাদেশী লেখক, কবি ও সমালোচক।
    ১৯৫৪ - সেরযহ সারগসয়ান, তিনি আর্মেনিয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
    ১৯৬৩ - য়ংওইয়ে মাল্মস্টেন, তিনি সুইডিশ গিটারিষ্ট ও গীতিকার।
    ১৯৬৫ - গ্যারি এন্ড্রু প্যালিস্টার, তিনি সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়।
    ১৯৬৯ - সনাথ জয়াসুরিয়া, তিনি শ্রীলংকান সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ।
    ১৯৭৭ - জুস্টো ভিলার, তিনি প্যারাগুয়ের ফুটবলার।
    ১৯৭৮ - লুসিয়ানা লেওন লুসি, তিনি ছোটবেলা থেকে রাজনীতির মাঠে এবং অসংখ্য তরুণের মনে ঝড় তুলেন ।
    ১৯৮০ - রায়ান টেন ডেসকাট, তিনি ডাচ ক্রিকেটার।
    ১৯৮৩ - শেরিল কোল, তিনি ইংরেজ গায়ক, গীতিকার, ড্যন্সার ও মডেল।
    ১৯৮৬ - ফ্রেডয় গুয়ারিন, তিনি কলম্বিয়ান ফুটবলার।

    মৃত্যু:
    ০৭১৩ - ইমাম জয়নুল আবেদিন, তিনি ইসলামের মহান বার ইমামদের মধ্যে অন্যতম।
    ১৬৬০ - উইলিয়াম অউগট্রেড, তিনি ছিলেন ইংরেজ মন্ত্রী ও গণিতবিদ।
    ১৭১৭ - নবাব মুর্শিদ কুলি খান, তিনি ছিলেন ছিলেন বাংলার প্রথম নবাব।
    ১৮৩৯ - দ্বিতীয় মাহমুদ খাঁ, তিনি ছিলেন তুর্কি সুলতান।
    ১৯১৭ - দাদাভাই নওরোজি, তিনি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম এশীয় সদস্য।
    ১৯১৯ - জন উইলিয়াম স্ট্রাট ৩য় ব্যারন রেলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
    ১৯৩৪ - কার্ট ভন সচলেইচের, তিনি ছিলেন জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও ২৩ তম চ্যান্সেলর।
    ১৯৫৭ - দক্ষিণারঞ্জন মিত্র, তিনি ছিলেন লোককথা সংগ্রাহক ও লেখক।
    ১৯৫৯ - শিশিরকুমার ভাদুড়ী, তিনি ছিলেন খ্যাতনামা নাট্যকার ও অভিনেতা।
    ১৯৬২ - প্রমীলা নজরুল, তিনি ছিলেন বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পত্নী।
    ১৯৭১ - ভ্লাডিস্লাভ ভোল্কোভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
    ১৯৭৪ - এ্যালবার্ট কিং, তিনি ছিলেন মার্টিন লুথার কিং এর মা।
    ২০০১ - চ্যাট অ্যাটকিন্স, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটার ও প্রযোজক।
    ২০০৩ - বাডি হাকেট, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও কৌতুকাভিনেতা।
    ২০০৯ - পিনা বাউসচ্, তিনি ছিলেন জার্মান ড্যন্সার, কোরিওগ্রাফার ও পরিচালক।
    ২০১৪ - পল মাযুরস্কয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ