ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • খুলনায় আরো ১৩ জনের মৃত্যু

    খুলনায় আরো ১৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত পৃথক তিনটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    মৃত ১৩ জনের মধ্যে রয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে দু’জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে।

    খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। ১৩০ শয্যার হাসপাতালটিতে সকাল পর্যন্ত ২০১ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রেডজোনে ১১৩ জন, ইয়ালোজোনে ৩৮ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ২০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।

    গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৮৫ জন চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। আইসিইউতে রয়েছেন পাঁচজন এবং এইচডিইউতে আছেন ১০ জন।

    খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ