ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু

    চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০১ জনে। একই সময়ে আরও ৩৯৯ জনের শরীরে করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৮ হাজার ৭২৪ জনে।

    জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, বুধবার (৩০ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০টি পরীক্ষাগারে ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ওই ৩৯৯ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।

    নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২৫ শতাংশ। নতুন রোগীদের মধ্যে ২৮৪ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা, ১১৫ জন বিভিন্ন উপজেলার।

    সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছেন, তাদের চারজন মহানগরীর এবং ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন। তাদের নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট ৭০১ জন মারা গেছেন। ৪৭৪ জন মহানগরীর এবং ২২৭ জন ১৪টি উপজেলার বাসিন্দা ছিলেন।

    মহামারী শুরুর পর এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ৫৮ হাজার ৭২৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ