ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক

    ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বাড়ির পেছনে বিশেষভাবে গাঁজার গাছ রোপণের অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের বাড়ির পেছন থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সুমন (৩০) ও মোঃ নোমান (২২)। তারা উভয়েই মৃত আবুল কালামের ছেলে।

    স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুমন ও নোমানের বাড়ির পেছনের জায়গায় বিশেষভাবে পরিচর্যা করে রোপণ করা চারটি গাঁজা গাছ দেখতে পান অভিযানে অংশ নেওয়া সদস্যরা। পরে গাছগুলো জব্দ করে দুই ভাইকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে মাদক সংশ্লিষ্ট কার্যক্রম চলছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক কঠোর অবস্থানের কারণে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বোরহানউদ্দিন থানার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মাদক বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ