ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত

     বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

    রোববার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ির সীমান্ত পিলার ৪১-৪২ মাঝে শূন্যরেখার বাংলাদেশের ২০০ গজ ভিতরে পলাশছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান।

    নিহতরা হলেন- ঘুমধুম ইউনিয়নের ঐমং চাকমার ছেলে চিংক্ষং চাকমা (৪৪), শুনি অং চাকমার ছেলে চোপোচিং চাকমা (৪৭) ও মৃত নেমং তংচ্যংগার ছেলে অংক্যমং তংচ্যংগা (৪৫)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাসিন্দা।

    নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, সীমান্তের ওই পাশের এলাকায় তো বিচ্ছিন্নতাবাদীরা থাকে। তারা সীমান্ত এলাকায় স্থলমাইন পুতে রেখেছে। স্থানীয় তিনজন সেখানে কাজ করতে গিয়েছিলেন। তখন স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হন।

    পুলিশ বলছে, তারা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ