ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • আর্জেন্টিনা জেতায় সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

    আর্জেন্টিনা জেতায় সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ফুটবল খেলার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ভোলার ব্রাজিল সমর্থক মো. হৃদয় হোসাইন (২৮)। 


    বুধবার (১৭ জুন) সকালের দিকে তিনি হর্ড হার্ডিঞ্জ বাজারের একটি সেলুনে গিয়ে আর্জেন্টিনার সমর্থকদের সামনে এমন কাণ্ড ঘটান। হৃদয় হোসাইন ভোলার লালমোহন উপজেলার হর্ডহার্ডঞ্জ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মো. জামাল হোসেনের ছেলে। তিনি ওই বাজারের ব্যবসী বলে জানা গেছে।

    হৃদয় মাথা ন্যাড়া করার ভিডিও নিজের মোবাইলে ধারণ করে আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। তার এমন কাণ্ডে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। 

    হৃদয় হোসাইন জানান, তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেন- বুধবার সকালের ম্যাচে যদি আলজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনা জিততে পারে তবে তার মাথা ন্যাড়া করবেন। এরপর ব্রাজিল সমর্থক মাসুদ, মনির, সোয়েবসহ একাধিক বন্ধুরা জানতে চান- আর্জেন্টিনা জয়ী হলে তিনি যে ন্যাড়া করবেন, এটার কী গ্যারান্টি আছে? পরে হৃদয় লিখিত দেন তাদের। 

    এরপর বুধবার সকালে আর্জেন্টিনা জেতার পর তিনি বাজারে আসেন। পরে তার বন্ধুদের উপস্থিতিতে একটি সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করেন তিনি। পরে সেটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। 

    হৃদয় আরও বলেন, আমি ব্রাজিলের সমর্থক। কথা দিয়ে কথা রাখি। কথা দিয়েছি তাই কথা রেখেছি। ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের কথা রাখে বলে দাবি করেন তিনি। 

    লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ