ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বরিশালে মাথা ন্যাড়া করার প্রতিশ্রুতি রক্ষা করায় উচ্ছ্বাসিত ফুটবল প্রেমিরা 

    বরিশালে মাথা ন্যাড়া করার প্রতিশ্রুতি রক্ষা করায় উচ্ছ্বাসিত ফুটবল প্রেমিরা 
    ছবি নিজস্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলছে ফুটবল বিশ্বকাপ। তা নিয়ে চলছে ভিনদেশের মতেও বাংলাদেশে ব্যাপক আলোচনা। এই খেলা নিয়ে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলাতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ফেসবুক লাইভে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিল জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি নামে এক যুবক ।

    পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার কাজীবাড়ীর বাসিন্দা কাজী রাফি (২৫) কট্টর আর্জেন্টিনা সমর্থক। গত (১৯ জুন) শুক্রবার তিনি তার ব্যবহৃত ফেসবুক লাইভে এসে ঘোষণা দেন, শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে, তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন।

    এদিকে, (২০ জুন) শনিবার সকালে ওই ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল জয় লাভ করার পর ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় ছুটে যান। পরে তিনি স্বেচ্ছায় শহরের ঝাউবন গোলচত্বর এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের সামনেই তিনি মাথা ন্যাড়া করেন। 
    ঘটনাটি উপস্থিত সমর্থকরা তাৎক্ষণিখ মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা নিয়ে শুরু হয় আলোচনা। এ সময় পুরো ঘটনাটি ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

    এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সেই কথা অনুযায়ী ঝাউবন এলাকায় এসে তার মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে। সে কথা দিয়ে কথা রেখেছে।কাজী রাফি বলেন, ‘আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবো। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।’

    অন্যদিকে ভোলার লালমোহনে ব্রাজিলের সমর্থক হৃদয় হাসান (২৮)। নিজ দলের প্রতি রয়েছে তার অনেক ভালোবাসা। পাশাপাশি আর্জেন্টিনা দলের প্রতি তার রয়েছে ক্ষোভ। তাই গ্রুপ পর্বে প্রথম আর্জেন্টিনা ম্যাচের খেলার আগের দিন বন্ধুদের সঙ্গে বাজি ধরেন এবং নিজ ফেসবুকে প্রতিশ্রুতি দেন, (১৭ জুন) বুধবার সকালের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে যদি আর্জেন্টিনা জিততে পারে, তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন।

    খেলায় আর্জেন্টিনা দল ৩-০ গোলে বিজয়ী হওয়ায় বাজারে এসে বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন তিনি। এ দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করে তার ফেসবুকে ছাড়েন নিজেই হৃদয় হাসান। হৃদয়ের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে।

    হৃদয় হোসাইন বলেন, আমি ব্রাজিলের সমর্থক। তবে আমি প্রতিশ্রুতি দিয়েছি বুধবারের খেলায় যদি আর্জেন্টিনা জিতে তাহলে মাথা ন্যাড়া করব। যেহেতু খেলায় আর্জেন্টিনা জিতেছে এ জন্য বন্ধুদের সামনে সেলুনে এসে প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। আমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ