ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান 

    জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান 
    আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতা জিএম কাদেরে সাথে দেখা করে যোগদান করেন। ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি জিএম কাদেরের সাথে যোগদান করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে চলে যাওয়া ৪ নেতা। তারা হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য এ,টি ইউ তাজ রহমান, জহিরুল ইসলাম জহির, আরিফ খান ও সাবেক চীফ হুইপ নূরুল ইসলাম ওমর। 

    মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে উপস্থিত হয়ে তার সাথে কাজ করবার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জাপা চেয়ারম্যান তাদেরকে স্বাগত জানিয়ে দলে সক্রিয় ভূমিকা পালন করতে আহবান জানান। 

    এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া,শেরিফা কাদের, ইঞ্জিনিয়ারিং ইকবাল তাপস। 

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূঞা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ৪ জন নেতাকে দলে সাদরে গ্রহণ করেছেন আমাদের চেয়ারম্যান জিএম কাদের। আমরা একসাথে কাজ করবো। আগত নেতারা আন্তরিকভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ