ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান

    ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগের দায়ে তিন মাদরাসার প্রধানের এমপিও (বেতন-ভাতা) সাময়িকভাবে স্থগিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে কেন তাদের এমপিও (বেতন-ভাতা) স্থায়ীভাবে বন্ধ করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

    গত ২৯ জুন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) এবং এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্যসচিব মোহাম্মদ শুকুর আলম মজুমদার সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

    এরা হলেন লালমোহন মুসলিমিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. মোস্তফা কামাল জাফরী, চরফ্যাশনের পূর্ব ফরিদাবাদ ইউনুছিয়া জিহাদুল উলুম দাখিল মাদরাসার সুপার মুহাম্মদ জাফর উদ্দিন ও চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মো. ওমর ফারুক। 

    মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার ওই চিঠি সূত্রে জানা যায়, অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির জাল চিঠি তৈরি ও জাল সই দিয়ে ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে লালমোহন মুসলিমিয়া আলিম মাদরাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে মো. সাকিল নামের একজনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। একইভাবে জাল-জালিয়াতির মাধ্যমে চরফ্যাশনের পূর্ব ফরিদাবাদ ইউনুছিয়া জিহাদুল উলুম দাখিল মাদরাসায় ল্যাব সহকারী পদে মো. মিরাজ হোসন এবং একই উপজেলার চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদরাসায় গবেষণাগার/ল্যাব সহকারী পদে আফফান নামের একজনকে নিয়োগ দেওয়া হয়।

    পরবর্তীতে অবৈধভাবে নিয়োগ দেওয়া এসব কর্মচারীদের এমপিওভুক্তির জন্য কাগজপত্র মাদরাসা অধিদপ্তরে পাঠানো হয়। 

    এমপিও নীতিমালা অনুযায়ী, এমপিও বাছাই ও অনুমোদন কমিটি জুন মাসের এমপিওর আবেদন যাচাই করলে এদের কাগজপত্র জাল পাওয়া যায়। এতে সংশ্লিষ্ট মাদরাসার প্রধানদের এমপিও সাময়িক স্থগিত করে কেন তাদের এমপিও স্থায়ীভাবে বন্ধ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সন্তোষজনক লিখিত জবাব দেওয়ার কথাও বলা হয়।

    এই চিঠির অনুলিপি সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাদরাসার সভাপতিকে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে লালমোহনের মুসলিমিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. মোস্তফা কামাল জাফরী সাংবাদিকদের জানান, তদবির ছাড়া বিল পাঠালে এ রকম করে। জালিয়াতির বিষয়টি দেখা যাক কি হয়। আমার কাছে ডিজি প্রতিনিধির চিঠির স্মারক নাম্বার আছে। কারণ দর্শানোর বিষয়টি চ্যালেঞ্জ করা হবে।


    অপর দুই মাদরাসার সুপারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও লালমোহনের অতিরিক্ত দায়িত্বে থাকামীর এ কে এম আবুল খায়ের বলেন, বিভিন্ন লোকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে অধিদপ্তর তাদের লিখিতি জবাব দিতে বলেছে। লিখিত জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ