ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্যমন্ত্রী আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ
  • এইচএসসি পরীক্ষা 

    দৌলতখানে তিন কেন্দ্রে পরীক্ষার্থী ৬৫৭, অনুপস্থিত ২৩

    দৌলতখানে তিন কেন্দ্রে পরীক্ষার্থী ৬৫৭, অনুপস্থিত ২৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি  ও সমমানের পরীক্ষা। উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৫৭। তিন কেন্দ্রে মোট ৬৩৫ জন  পরীক্ষার্থী পরীক্ষায়  অংশগ্রহণ করেন । অনুপস্থিত রয়েছেন ২২ জন।

    এর মধ্যে  দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৪৮ জন। এই কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থী ১৪৫ জন। অনুপস্থিত ৩ জন। দৌলতখান  মহিলা  কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩১০ জন। এর মধ্যে  উপস্থিত  ৩০৪ জন।  অনুপস্থিত  পরীক্ষার্থী ৬ জন। আলিম পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৯৯ জন। উপস্থিত ১৮৬ জন।  অনুপস্থিত  ১৩ জন।

    পরীক্ষা শুরুর আগে কেন্দ্রগুলোতে আসন বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকদের উপস্থিতি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হয়েছে এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে  প্রয়োজনীয়  সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    এদিকে, পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে স্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ