ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে সংক্রমণ, পরীক্ষা বন্ধ

    খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে সংক্রমণ, পরীক্ষা বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সংক্রমণ ঘটায় দুই দিনের জন্য করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে জরুরি ভিত্তিতে নমুনা পরীক্ষা করা হবে।

    খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের চিকিৎসক তুষার আলম জানান, বুধবার এই ল্যাবে সংক্রমণ ঘটায় নমুনা পরীক্ষা দুই দিন বন্ধ রাখা হয়েছে। ল্যাবটি ভাইরাসমুক্ত করে শনিবার থেকে আবারো নমুনা পরীক্ষা করা যাবে।

    খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবের পরিচালক অধ্যাপক ড. আশিস কুমার দাস জানান, খুলনা মেডিকেলের ল্যাব দুই দিন বন্ধ থাকায় আজ বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। তাদের ল্যাবে একদিনে সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষা করার সুযোগ রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ