ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার

    পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    গ্রেফতার গ্রাম পুলিশ সদস্যের নাম মো. নাদিম শেখ (৩১)। তিনি সদর উপজেলার পশ্চিম চর কদমতলা (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মো. হায়দার শেখের ছেলে।
    ‎
    পুলিশ সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয় সদর থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নাদিমকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সদস্যরা।
    ‎
    ‎এই ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৭ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
    ‎
    ‎পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‌অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বিন্দুমাত্র আপস করবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ