ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

    ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলায় পলিথিন তৈরির কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ মো. শাহাবুদ্দীন নামের একজনকে আটক করেছে কোস্ট গার্ড।

    শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করেন।

    আটক শাহাবুদ্দীন ঢাকার লালবাগ থানার আবুল বাশার মাতব্বরের ছেলে।

    কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে কোস্ট গার্ড ভোলা বেইসের একটি দল দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

    এ সময় সন্দেহজনক একটি কারখানা ও গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের এক হাজার ৫১০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং এক হাজার ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এ ঘটনায় শাহাবুদ্দীনকে আটক করা হয়।

    পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

    কোস্ট গার্ড জানায়, জব্দ করা পলিথিন পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

    কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ