ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি

    কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তাকে পদ থেকে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানের কাছে সম্প্রতি লিখিত অভিযোগ দাখিল করেছেন ১০ জন নির্বাচিত ইউপি সদস্য।

    অভিযোগ সূত্রে জানা যায়, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন নির্বাচিত ইউপি সদস্যদের সমর্থন না থাকা সত্ত্বেও কৌশলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামানের কাছ থেকে মৌখিকভাবে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হন।

    অভিযোগকারী ইউপি সদস্যদের দাবি, মৌখিকভাবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন পরিষদের কার্যক্রমে চরম অবহেলা করছেন এবং তার কাজের গতি অত্যন্ত মন্থর। তিনি নির্বাচিত সদস্যদের সাথে পরামর্শ না করে একাই পরিষদের সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের মতে, বিধি মোতাবেক সরাসরি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হতো।

    অভিযোগের বিষয়ে ইউপি সদস্য কাজী সালাউদ্দিন জানান, অলিখিত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম পরিষদের উন্নয়ন ও সহায়তার বরাদ্দ সঠিকভাবে বণ্টন না করে সিংহভাগ বরাদ্দ একাই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আমরা চাই নিয়ম মেনে দ্রুত নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হোক।

    তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন বলেন, আমার বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। আমি ইউনিয়ন পরিষদের সব সদস্যদের সাথে আলোচনা করেই পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি এবং সরকারি সকল বরাদ্দ সমহারে বণ্টন করা হচ্ছে।

    এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, অভিযোগের লিখিত কপি পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ